জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিরাত ও হামদ-নাত পরিবেশনায় কৃতিত্ব অর্জন করেছে ফাতেমা (রা.) মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় ষষ্ঠ ও দশম শ্রেণির ২ জন শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে এনেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) চাটখিল উপজেলায় এই পুরষ্কার প্রদান করা হয়।
উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীরা চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও শিক্ষা অফিসার মোহাম্মদ আলীর কাছ থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করে।
ফাতেমা (রা.) মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বোডির সভাপতি আবুল হোসাইন রাজন বলেন, বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, আয়োজন কমিটি এবং প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।