রাজধানীর পশ্চিম কাজীপাড়ার বাসিন্দা ফাতেমা ও শফিক দম্পতির দুই বছরের শিশু সন্তান সাফিআন গুরুতর নানা শারীরিক সমস্যায় ভুগছে। জন্মের পর থেকেই জটিল রোগে আক্রান্ত শিশুটির চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
শিশুটির বাবা শফিক জানান, জন্মগতভাবেই সাফিআনের হৃদযন্ত্রে তিনটি ছিদ্র রয়েছে। এছাড়া হার্টের ভাল্বের সমস্যা, খাদ্যনালীর অস্বাভাবিক সংকোচনসহ আরও নানা শারীরিক জটিলতা রয়েছে।
তিনি বলেন, “আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমার ছেলেকে আল্লাহ সুস্থ করে দেবেন। আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।”
সাফিআনের মা ফাতেমা বলেন, “আমি আমার সন্তানকে হারাতে চাই না। তার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়েছি। সবাই আমাদের পাশে দাঁড়ান।”
এই বিষয়ে শিশুদের নিয়ে কাজ করা দীপ্ত কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক রোকেয়া আক্তার নতুন দিগন্তকে বলেন, সাফিয়ান বাচ্চাটার বাবা-মাকে আমি চিনি এবং জানি, তারা আমার কাছে এসেছে। আমি আমার সাধ্য অনুযায়ী উনাদেরকে কিছু সহযোগিতা করেছি, বাট এই সহযোগিতা আসলে উনাদের জন্য কিছুই না। সমাজের সকল বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে আকুল অনুরোধ করছে আপনারা সবাই বাচ্চাটার পাশে এসে দাঁড়িয়ে পরিবারটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্লিজ। আপনাদের সহযোগিতা হয়তো বেঁচে যাবে একটা বাচ্চা শিশুর প্রাণ।
পরিবারটির পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সামর্থ্য অনুযায়ী সাহায্যের আবেদন জানানো হয়েছে, যাতে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত নিশ্চিত করা সম্ভব হয়।
সাহায্য পাঠানোর ঠিকানা ঃ
বিকাশ , নগদ, রকেট- ০১৯২৩৭৮৭৮৮২
ডাচ বাংলা একাউন্ট নাম্বারঃ
একাউন্ট নাম ঃ শফিক
একাউন্ট নাম্বারঃ ৭০১৭৫১৩৭৫৯৫৯৯