৭ই মার্চ রোজ শনিবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ফোরামের সভাপতি মাওলানা হিফজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের সহকারী এটর্নি জেনারেল এবং নতুন দিগন্ত অনলাইন পোর্টালের উপদেষ্টা  এডভোকেট আবদুল কাইয়ুম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার  মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর বর্ষিয়ান আলেমেদ্বীন মাওলানা আবদুল মোনায়েম।

স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিরন। 

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফোরামের সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সহসভাপতি- হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক কেফায়েত উল্যাহ ও রাসেল মাহমুদ প্রমূখ।