নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩১ মার্চ নির্ধারণ করা হলো।

জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে রোজা, নির্বাচন, অনলাইন রিটার্নে অনভ্যস্ততা বিবেচনায় নিয়ে করদাতাদের ফের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে রিটার্ন জমার তারিখ ১ মাস বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।

জাতীয় নির্বাচন, অর্থনৈতিক সংকটসহ নানা কারণ দেখিয়ে এর আগে তিন দফা সময় বাড়ায় এনবিআর। এ নিয়ে চারবারের মতো রিটার্ন দাখিলের সময় বাড়লো।

এর আগে, চলতি ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন জমার সময় দুই মাস বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ)। অন্যদিকে, এক মাস সময় বাড়ানোর আবেদন করে চট্টগ্রাম করে আইনজীবী সমিতি। সময় বাড়ানোর সপক্ষে ১৩টি কারণ তুলে ধরা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

‘পাহাড়ের চূড়ায় মানবিকতার আলো’

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

জানুয়ারিতে দেশে ৩৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে: আসক

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

13

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

টেস্ট পোস্ট

17

চকবাজার পশ্চিম থানার ২৮ নং উত্তর ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহ

18

ঢাকা-৭ আসনে জামায়াতের মহিলা বিভাগের বিশাল মিছিল

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20