নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ কার্যালয়ে তালা, চাঁদাবাজি ও হুমকির অভিযোগ

পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ কার্যালয়ে তালা, চাঁদাবাজি ও হুমকির অভিযোগ


পল্লী সঞ্চয় ব্যাংকের বৈধ সিবিএ কার্যালয় তালাবদ্ধ করে কার্যক্রম স্থবির করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি অনিবন্ধিত পল্লী সঞ্চয় ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী দলের ইউনিট কমিটির বিরুদ্ধে । এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন সিবিএদ্র বর্তমান কমিটির নেতাকর্মীরা।


অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পল্লী সঞ্চয় ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী দলের ইউনিট  আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব শরিফের নেতৃত্বে একদল ব্যক্তি সিবিএ কার্যালয়ে তালা দেন। এতে নির্বাচিত সিবিএ সংগঠন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ (রেজি. নং- বি-২২১৫)-এর স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।


শ্রম অধিদপ্তরের তথ্যমতে, পল্লী সঞ্চয় ব্যাংকে তিনটি নিবন্ধিত শ্রমিক সংগঠন রয়েছে। এগুলো হলো— পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং- বি-২২১৩), কর্মচারী পরিষদ (রেজি. নং- বি-২২১৪) এবং পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ (রেজি. নং- বি-২২১৫)। এর মধ্যে যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্বাচনে কর্মচারী সংসদ জয়লাভ করে বর্তমানে সিবিএ হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সংগঠনটির দাবি, এটি নিরপেক্ষ ও নির্দলীয় সংগঠন এবং কোনো রাজনৈতিক দলের ফেডারেশনের অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে বাকি দুটি সংগঠন দলীয় ফেডারেশনের সঙ্গে যুক্ত।


কর্মচারী সংসদের নেতাদের অভিযোগ, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ‘পল্লী সঞ্চয় ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী দল’ নামে একটি অনিবন্ধিত সংগঠনের ব্যানারে কিছু ব্যক্তি ব্যাংকে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। তারা এখনো পর্যন্ত শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধন না পেলেও ব্যাংকের বর্তমান সিবিএ নেতাদের ওপর হামলা, মিথ্যা মামলা, কর্মকর্তা-কর্মচারীদের হুমকি, চাঁদা দাবি ও আদায় এবং হয়রানিমূলক বদলি ও বহিষ্কারের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়েছে।


এছাড়া গত ২২ ফেব্রুয়ারি ‘মব ভায়োলেন্সের’ মাধ্যমে শ্রম অধিদপ্তর কর্তৃক নির্বাচিত সিবিএ কার্যালয়ে তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এতে ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কাজের পরিবেশ নষ্ট হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।


অভিযোগে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী দলের পরিচয় দেওয়া আহ্বায়ক শফিকুল ইসলাম এক ভিডিও বার্তায় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর হাত-পা ভেঙে পঙ্গু করে হাসপাতালে পাঠানোর হুমকি দেন। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলেও ব্যাংক প্রশাসন এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।


শ্রম আইন অনুযায়ী, অনিবন্ধিত কোনো সংগঠন যৌথ দরকষাকষি প্রতিনিধি হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারে না। শ্রম আইন ২০০৬–এর ২০২ ধারার ১৯ উপধারায় বলা হয়েছে, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নতুন নির্বাচন আয়োজন না করা পর্যন্ত বর্তমান সিবিএ তার কার্যক্রম চালিয়ে যাবে।


এদিকে সিবিএ কমিটির বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনের পর হাইকোর্টে ৩৫৫/২০২৫ নম্বর রিট পিটিশনে আদালত বর্তমান কমিটিকে বৈধতা দিয়েছেন বলেও দাবি করেছে সংগঠনটি।


অভিযোগে আরও বলা হয়, জাতীয়তাবাদী কর্মচারী দলের পরিচয় দেওয়া আহ্বায়ক শফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করা, সদস্যদের হয়রানি, শৃঙ্খলা ভঙ্গ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আগে শোকজ, সাময়িক বহিষ্কার ও চূড়ান্ত বহিষ্কারসহ একাধিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তিনি চাকরিতে ফিরে আসেন বলে দাবি করা হয়েছে।


ফিরে এসে তিনি কয়েকজন সহযোগীকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলেন বলেও অভিযোগ রয়েছে। সিন্ডিকেটের সদস্য হিসেবে তথাকথিত সদস্য সচিব শরিফ, যুগ্ম আহ্বায়ক মতিউর ও মুরাদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে চাঁদা আদায় ও সহকর্মীদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের মাঠ সহকারী আল আমিন এবং হেড অফিসের ক্যাশ সহকারী কাওসারের বিরুদ্ধেও।


এছাড়া তাদের বিরুদ্ধে ব্যাংকের কেনাকাটা, হোম লোন বাণিজ্য, বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং বিভাগীয় মামলার নামে অনিয়মের অভিযোগও তুলেছে সংশ্লিষ্টরা। এসব বিষয়ে প্রমাণপত্র পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।


তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাতীয়তাবাদী কর্মচারী দলের ইউনিট  আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব শরিফেকে একাধিকার কল করা হলেও তারা কল রিসিভ করেননি।

##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

নমুনা পোস্ট

4

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

5

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

ঈদের ইত্যাদিতে চমক নিয়ে আসছেন হাবিব

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

10

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20