নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী নির্যতন বন্ধে বিচার ব্যাবস্থাকে ঢেলে সাজানো দরকার: নূরুন্নিসা সিদ্দীকা

নারী নির্যতন বন্ধে বিচার ব্যাবস্থাকে ঢেলে সাজানো দরকার: নূরুন্নিসা সিদ্দীকা


নিজস্ব প্রতিবেদক

নারী নির্যতন বন্ধে বিচার ব্যাবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারী নূরুন্নিসা সিদ্দীকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এ সময় তিনি নারী ও শিশু নির্যাতন বন্ধে দ্রুত বিচার ট্রাইবুন্যাল গঠনের দাবিও জানান।

৮ মার্চ রোববার বিকেলে রাজধানীর মগবাজারে নারী দিবসে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সমাজ কল্যাণ বিভাগীয় সেক্রেটারি খন্দোকার আয়শা খাতুন।

নুরুন্নেসা সিদ্দিকা আরও বলেন, বোরকা পরা মুসলিম নারী সহিংসতার শিকার হলে তথাকথিত নারীবাদীরা প্রতিবাদী হন না বরং নির্দিষ্ট শ্রেণীর নারীদের এজেন্ডা বাস্তবায়ন করেন। নারী ইস্যুতে সকল নারীদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে।

অলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য তালিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারী ইরানী আক্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উম্মে খালেদা জাহান , শিক্ষিকা ফাতিমা আক্তার হ্যাপি এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন হলি ফ্যামেলি মেডিকেল কলেজ হসপিটালের ফিজিোলোজি ডিপার্টমেন্টের হেড ডা. নাজনীন আক্তার, সাবেক কাউন্সিলর আমেনা বেগম।

নারীর ক্ষমতায়নের ভারসাম্য আনতে জুলাই সনদের বাস্তবায়ন জরুরী বলে মনের করেন মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি।

অনুষ্ঠানের সভাপতি খন্দকার আয়শা সিদ্দীকা নারী অধিকার রক্ষায় সকল শ্রেণীপেশার নারীদের সতেচনতা জরুরী বলে মন্তব্য করেন। আলোচনা সভায় কেন্দ্রীয় কর্মপরিষদসহ রাজধানীর বিভিন্ন শ্রেণীপেশার নারীরা উপস্থিত ছিলেন।

##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ কার্যালয়ে তালা, চাঁদাবাজি ও হুমকি

2

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

3

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

ঈদের ইত্যাদিতে চমক নিয়ে আসছেন হাবিব

6

টেস্ট পোস্ট

7

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন কার্যক্রম সহজ করার দাবি অভিবাসী

8

আ’লীগের তিন মন্ত্রীর আমলের পিও মুছিবুল ফের শিক্ষা মন্ত্রণালয়

9

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

16

যারা জামায়াতে ইসলামীর কবর রচনা করতে চেয়েছে তাদেরকে পালিয়ে যে

17

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

18

টাকাসহ জেলা জামায়াতের আমিরের আটক সাজানো নাটক: জামায়াত

19

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

20