নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন কার্যক্রম সহজ করার দাবি অভিবাসী কর্মীদের

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন কার্যক্রম সহজ করার দাবি অভিবাসী কর্মীদের

সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রবাসী কল্যাণ ব্যাংক–এর ঋণ কার্যক্রম সহজ করার দাবি জানিয়েছেন প্রবাসী ও অভিবাসী কর্মীরা। তাদের অভিযোগ, ব্যাংকের বিভিন্ন শাখায় ঋণ নিতে গিয়ে জটিল শর্ত ও নানা ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে। ফলে প্রবাসীদের কল্যাণে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি প্রত্যাশিতভাবে তাদের স্বার্থ রক্ষা করতে পারছে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে অসংখ্য মন্তব্য ও অভিযোগ দেখা গেছে। অনেকেই জানিয়েছেন, ব্যাংকের বিভিন্ন শাখায় লোনের জন্য আবেদন করতে গিয়ে প্রতারণা ও অযৌক্তিক শর্তের সম্মুখীন হতে হচ্ছে। নতুন নতুন কঠিন শর্ত আরোপের কারণে অনেক অভিবাসী কর্মী নাজেহাল অবস্থায় পড়ছেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগকারীরা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থের অবদানেই প্রতিষ্ঠিত এই ব্যাংকটি মূলত তাদের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে গড়ে উঠলেও বাস্তবে অনেকেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

এ পরিস্থিতিতে বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ) দ্রুত ব্যাংকের অভিবাসন ও পুনর্বাসন ঋণ কার্যক্রম সহজ করার দাবি জানিয়েছে। সংগঠনটির মতে, কঠোর শর্ত শিথিল করে সহজ প্রক্রিয়ায় ঋণ সুবিধা নিশ্চিত করা হলে প্রবাসী ও অভিবাসী কর্মীরা উপকৃত হবেন।

সংগঠনটির চেয়ারম্যান জয়নাল আবেদীন জয় বলেন, “প্রবাসীদের কল্যাণে প্রতিষ্ঠিত ব্যাংকটি সত্যিকারের প্রবাসীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হওয়া জরুরি। আমরা আশা করি সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে প্রবাসী ও অভিবাসী কর্মীদের আস্থা অর্জন করতে পারে প্রবাসী কল্যাণ ব্যাংক।”

তিনি আরও বলেন, সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা গেলে বিদেশগামী কর্মী এবং দেশে ফিরে আসা অভিবাসীদের অর্থনৈতিক পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

জানুয়ারিতে দেশে ৩৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে: আসক

4

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

5

ব্রিতে অস্থিরতা নিয়ে নাবের উদ্বেগ, যোগ্য নেতৃত্বের দাবি

6

নিয়ম ভেঙে পদোন্নতি, এবার ইইডির শীর্ষ পদ দখলে মরিয়া বঙ্গবন্ধু

7

আ’লীগের তিন মন্ত্রীর আমলের পিও মুছিবুল ফের শিক্ষা মন্ত্রণালয়

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

ভূমি অফিস নিয়ে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিল লোহাগাড়া প্

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

৫ বছরে ইউরোপে ১০ লক্ষ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টারপ্ল্যান ঘ

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

টাকাসহ জেলা জামায়াতের আমিরের আটক সাজানো নাটক: জামায়াত

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

17

ফাতেমা রা: মাদ্রাসায় সিআইপি গোলাম মর্তুজা ও মাদ্রাসা শিক্ষা

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

ইউনিয়ন ছাত্রলীগের মিছিলকে জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসে বলে প

20