নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাটখিল ফোরাম-ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিল ফোরাম-ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিল ফোরাম-ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক 

চাটখিল ফোরাম-ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঢাকায় অবস্থানরত ফোরামের সদস্যদের অংশগ্রহণে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত চাটখিল উপজেলার ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  

চাটখিল ফোরানের সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক নুর নবীর সভাপতিত্বে ও চাটখিল ফোরামের সাধারণ সম্পাদক আবুল হোছাইন রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
চাটখিল উপজেলা জামায়াতের আমির  মহিউদ্দিন আল হাসান, ইসলামিয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক আবুল হাসনাত মোরতাজা, ইসলামী ব্যাংক হাসপাতালের সুপার ডা. হারুন অর রশিদ, পল্লবী মধ্য থানার আমির রইসুল ইসলাম পবন সহ প্রমুখ।

বক্তারা  বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসে থাকা চাটখিলবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় মহিউদ্দীন আল হাছান বলেন, আগামী নির্বাচনেও আমরা এক যোগে কাজ করব। জাতীয় নির্বাচনে আমাদের দুর্বলতা চিহ্নিত করছি, আশা করছি ইউপি নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে আমরা সেই দুর্বলতা কাটিয়ে ভালো ফলাফল পাব। সেজন্য আমাদের ঢাকার জনশক্তিদেরকে অনুরোধ করব সকল ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য।

নুরনবী মানিক বলেন, 'চাটখিল উপজেলার মানুষের বিপদে আমরা সবাই পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ইতিবাচক রাজনীতির মাধ্যমে এগিয়ে যাব চাটখিল। আমাদের সংগঠন সবসময় চাটখিল বাসীর উন্নয়নে কাজ করবে।

আবুল হাসনাত মোর্তজা বলেন, 'আমরা চাটখিলের ময়দানে আপনাদের সবাইকে পেতে চাই। দায়িত্বশীলদেরকে পূর্বাভাস বুঝতে হবে। আমরা যারা ঢাকায় থাকি, সামর্থ্যেরক আলোকে এলাকায় অবদান রাখুন। এই উদ্যোগ গুলো শুধু জামায়াতের লোক দিয়ে নয়, এলাকার লোকজনকেও রাখবেন।

তিনি বলেন, নির্বাচনের দিন সারাদিন আমি প্রার্থীর সঙ্গে ছিলাম। আমরা আমাদের অবস্থানের চেয়ে ভালো ফল করেছিলাম।এদেশের শিক্ষিত মানুষের সঙ্গে জামায়াতের সঙ্গে আছে। আপনারা সবাই যদি আর্থিক ভাবে এগিয়ে আসেন, তাহলে আমাদের ফোরাম শক্তিশালী হবে।

এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সাইমুমসহ বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সাবেক শিল্পীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনু

1

৫ বছরে ইউরোপে ১০ লক্ষ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টারপ্ল্যান ঘ

2

‘পাহাড়ের চূড়ায় মানবিকতার আলো’

3

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

4

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

5

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

চাটখিল ফোরাম-ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

12

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের

13

জুলাই আন্দোলনে হামলাকারীকে দেখা গেল জামায়াত এমপির পাশে

14

টেস্ট পোস্ট

15

জানুয়ারিতে দেশে ৩৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে: আসক

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20