নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী
ইমেজ ক্যাপশনঃ অভিযুক্ত শরিফুল ইসলাম

* মনোনয়ন বণ্টনে সিন্ডিকেট 
* প্রার্থী ঘোষণায় উপেক্ষিত শীর্ষ নেতা ও তৃণমূলের মত


শাহজাহান সাজু, লোহাগড়া (নড়াইল) :

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে শরিফুল ইসলাম শরিফ নামে এক জামায়াত কর্মীকে মনোনয়ন দিয়েছে জেলা জামায়াতে ইসলামী। তিনি আওয়ামী লীগের সাবেক সক্রিয় কর্মী এবং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমানের আত্মীয় (ভাগ্নী জামাতা)। পেশায় শরিফুল ইসলাম একজন ডিস লাইন ব্যবসায়ী। জামায়াত থেকে মনোনয়ন দেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে শরিফুল ইসলাম শরিফের অংশগ্রহণের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিএনপি সংশ্লিষ্ট বেশকিছু আইডি থেকে এসব ছবি পোস্ট করা হয়েছে। 

স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মীদের বরাতে জানা গেছে, মাত্র কয়েক বছর আগে জামায়াতে ইসলামীতে যোগদান করেন শরিফুল ইসলাম শরিফ। এর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। জামায়াতে ইসলামীর বিগত আন্দোলন সংগ্রামে তাঁর অংশগ্রহণের কোনো তথ্যও পাওয়া যায়নি। ছিলনা কোনো মামলা কিংবা কারাবরণের রেকর্ড। সম্প্রতি সংগঠনের তৃণমূল এবং স্থানীয় ও জেলা পর্যায়ের জ্যেষ্ঠ দায়িত্বশীল নেতাদের মতামত না নিয়েই লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান কাশিপুর ইউনিয়ন জামায়াতের একটি ঘরোয়া অনুষ্ঠানে শরিফুল ইসলাম শরিফকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এতে করে অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূলের পাশাপাশি ঊর্ধ্বতন কয়েকজন দায়িত্বশীল নেতাদের মাঝেও। 

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা জামায়াতের এক শীর্ষ নেতা জানান, মূলত জেলা ও লোহাগড়া উপজেলা জামায়াতের শীর্ষ দুই-তিনজন নেতার ব্যক্তিগত পছন্দে শরিফুল ইসলাম শরিফকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। সংগঠনের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্বশীলদের মতামত উপেক্ষা করে এ মনোনয়ন দেয়া হয়েছে। এতে করে সংগঠনের ঐতিহ্য নষ্ট হয়েছে। 

এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের কর্মী মোঃ সাকিব বলেন, ডিস লাইন ব্যবসার মাধ্যমে অশ্লীলতার প্রসার হয়। তাছাড়া যিনি আওয়ামী লীগের সাথে যুক্তও ছিলেন আগে, তাকে জামায়াতে ইসলামী থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া উচিত হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাদিউজ্জামান বলেন, শরিফুল ইসলাম শরিফকে জেলা জামায়াতের শুরা ও উপজেলা জামায়াতের কর্মপরিষদের সিদ্ধান্তেই দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। সে ৫ আগস্টের আগ থেকেই জামায়াতের সাথে সম্পৃক্ত। আওয়ামীলীগের কোনো পদে সে ছিলনা। জামায়াতে আসার আগে আওয়ামী লীগের অনুষ্ঠানে ছবি থাকা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে প্রশ্নটি এড়িয়ে যান তিনি। ডিস লাইনের ব্যবসা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে এটি একজনের ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের সাথে অতীত সম্পৃক্ততা প্রসঙ্গে সদ্য ঘোষিত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শরিফ বলেন, আমি ৫ আগস্টের আগ থেকেই জামায়াতে ইসলামীর সাথে যুক্ত। সাংগঠনিকভাবেই আমাকে নির্বাচন করার জন্য বলা হয়েছে। আওয়ামী লীগের অনুষ্ঠানে ছবি থাকা বিষয়ে তিনি বলেন, আমার এলাকায় আওয়ামী লীগের এমপি একবার এসেছিল। তখন ওই জায়গা দিয়ে আমি গেলে আমার ছবি তুলে রাখে৷ এগুলো আমার কিছু শত্রুরা ছড়াচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বই মেলায় আসছে ইরানে এক বাংলাদেশির ডাক্তার হয়ে উঠার গল্প নিয়ে

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

টেস্ট পোস্ট

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

ফাতেমা রা: মাদ্রাসায় সিআইপি গোলাম মর্তুজা ও মাদ্রাসা শিক্ষা

6

সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

7

ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

8

ভূমি অফিস নিয়ে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিল লোহাগাড়া প্

9

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

10

‘পাহাড়ের চূড়ায় মানবিকতার আলো’

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

14

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্য

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20