নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

যারা জামায়াতে ইসলামীর কবর রচনা করতে চেয়েছে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে - মাওলানা আব্দুল হালিম

যারা জামায়াতে ইসলামীর কবর রচনা করতে চেয়েছে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে - মাওলানা আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, যারা জামায়াতে ইসলামীর কবর রচনা করতে চেয়েছে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। এখনো যারা জামায়াতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকেও পালিয়ে যেতে হতে পারে। তিনি বলেন, গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর মতো জামায়াতে ইসলামীর শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়। জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক ও মানবিক সংগঠন। জামায়াতে ইসলামীর দলীয় কার্যক্রমে জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এদেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। এজন্যই জামায়াতে ইসলামীর ৪০ লাখ ভোট এখন আড়াই কোটিতে পৌঁছেছে। জনগণ জামায়াতে ইসলামীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীকে মেইনিস্ট্রিম হতে দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক একজন উপদেষ্টা যার স্বীকারোক্তি দিয়েছেন। 

বুধবার (১ এপ্রিল) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানার উদ্যোগে রাজধানীর মগবাজার নজরুল একাডেমিতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের ভূমিকা জনগণ সন্দেহের চোখে দেখছে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণের পালস্ বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে যেতে হতে পারে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই সনদ নিয়ে সরকার জাতির সঙ্গে তামাশা করছে। আজকের প্রধানমন্ত্রী জাতিকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে ক্ষমতায় গিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে জাতির সঙ্গে প্রতারণা করছে। জনগণ রাজপথে নেমে আসলে সরকারের অহংকার আর দাম্ভিকতা ধূলো মিশে যাবে। 

মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান বলেন, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ব্যতীত মানুষ শোষণের হাত থেকে মুক্তি পাবে না। মানুষকে শোষণের হাত থেকে মুক্ত করতে তিনি উপস্থিত নেতাকর্মীকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রস্তুতি নিতে আহ্বান জানান। 

মহানগরীর সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন বলেন, ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকার সব অস্বীকার করে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। ৫ আগস্টের আগে বিএনপি কোনো কার্যকর আন্দোলন করতে পারেনি। তারা প্রতিবেশী রাষ্ট্রের প্রেসকিপশনে জামায়াতে ইসলামী বাদ দিয়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছিল কিন্তু তাদেরকে রাজপথে পাওয়া যায়নি। জামায়াতে ইসলামী রাজপথে ছিল, আছে এবং থাকবে। যেই রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব অর্জিত হয়েছে সেই বিপ্লবের চেতনা বাস্তবায়ন না হলে জুলাই যোদ্ধারা আবারও রাজপথে নেমে আসবে। তিনি উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে জামায়াতে ইসলামীর প্রার্থীদের পরাজিত করার চেষ্টা করবে। এজন্য সকল জনশক্তিকে সজাগ থেকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।  

মহানগরীর মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ফারুক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রমনা থানা নায়েবে আমীর এডভোকেট সুলতান উদ্দিন, থানা অফিস ও বায়তুলমাল সম্পাদক আকবর হোসেন, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু মুসা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে রমনা থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

নারী নির্যতন বন্ধে বিচার ব্যাবস্থাকে ঢেলে সাজানো দরকার: নূরু

3

‘পাহাড়ের চূড়ায় মানবিকতার আলো’

4

সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

জানুয়ারিতে দেশে ৩৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে: আসক

7

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

8

বই মেলায় আসছে ইরানে এক বাংলাদেশির ডাক্তার হয়ে উঠার গল্প নিয়ে

9

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

10

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

11

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

12

জুলাই আন্দোলনে হামলাকারীকে দেখা গেল জামায়াত এমপির পাশে

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

টেস্ট পোস্ট

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20