নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ

রাজধানীতে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন 'ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন' রাজধানী ঢাকার পল্টন এলাকায় দুস্থদের মাঝে সেহরি ও ইফতার ফুড প্যাক বিতরণ করেছে। শনিবার (০৭ মার্চ) দুপুরে সেহরি ও ইফতার ফুড প্যাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।   

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব একরাম উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান উদ্দিন ও আব্দুর রহমানসহ সংগঠনের সদস্যবৃন্দ।  

প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন এমপি, ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, "রমজানের এই পবিত্র মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।" আগামীতেও সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সংগঠনের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। 

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান জানান, ফাউন্ডেশনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং পুরো রমজান মাস জুড়ে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের চিত্র তুলে ধরে সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে সহযোগিতায় এগিয়ে আসতে উপস্থিত অতিথিবৃন্দের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

5

বই মেলায় আসছে ইরানে এক বাংলাদেশির ডাক্তার হয়ে উঠার গল্প নিয়ে

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

10

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

‘পাহাড়ের চূড়ায় মানবিকতার আলো’

13

নারী নির্যতন বন্ধে বিচার ব্যাবস্থাকে ঢেলে সাজানো দরকার: নূরু

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

16

পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ কার্যালয়ে তালা, চাঁদাবাজি ও হুমকি

17

শিগগির নতুন অস্ত্র ব্যবহার করা হতে পারে: আইআরজিসি মুখপাত্রের

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

20