নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নিমূর্লে কোনো আপোষ নয় - কামাল হোসেন এমপি

সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নিমূর্লে কোনো আপোষ নয় - কামাল হোসেন এমপি
ইমেজ ক্যাপশনঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহনকারীদের একাংশ

নিজস্ব প্রতিবেদক : 

‘‘সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নির্মূলে কোনো আপোষ নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, জনগণের জানমাল রক্ষায় আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় নয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদা না দেয়ার কারণে যাত্রাবাড়ীতে লেগুনা চালক নুরে আলম খাইরুলকে পিটিয়ে হত্যার ঘটনার ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে উপস্থিত পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ঢাকা-৫ সংসদীয় এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তা করতে হবে।    

কামাল হোসেন বলেন, ঢাকা-৫ সংসদীয় এলাকায় ভোটার ছাড়াও অনেক মানুষ বসবাস করেন। কে আমাকে ভোট দিয়েছে বা কে আমাকে দেয় নাই, কে এই এলাকার ভোটার আর কে এই এলাকার ভোটার না এটা বিবেচ্য বিষয় নয়। এখানে যারা বসবাস করে নাগরিক হিসেবে প্রত্যেকের সুরক্ষা দেয়া, তাদেরকে আইনী সাপোর্ট দেয়া, তাদের জান মালের নিরাপত্তা দেয়া, তাদের সম্মান মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। নির্বাচিত হওয়ার পর আমি কোনো নির্দিষ্ট দলের নয়, আমি ঢাকা-৫ সংসদীয় এলাকার প্রতিটি মানুষের।  

তিনি আরও বলেন আমরা জনগণকে যেই কমিট্মেন্ট দিয়ে এসেছি সে কমিট্মেন্ট থেকে এক বিন্দুও নড়ব না। আমার জীবনের উপর যদি হুমকি আসে আমি পরোয়া করি না। আমার জীবনের নিরাপত্তা দিবেন একমাত্র আল্লাহ সুবহানুতায়ালা। আমি সাড়ে পনের বছরে ৯ বার এরেস্ট হয়েছি, আমি কতবার রিমান্ডে এসেছি আমার মনে নাই, আমি প্রায় তিন বছরের মত জেল খেটেছি। আমার নামে বা আমার দলের নামে বা অন্য কোন দলের নামে যিনি বা যারা কোন অপরাধ করবে তার কোন ছাড় নেই। কোন অপরাধীর জন্য দলের পরিচয় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সবার জন্য আইন সমান। ব্যক্তি বা দলের পরিচয় নয় অপরাধ করলে আইনের আওতায় আসতেই হবে।

ওয়ারী জোনের ডিসি অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি, এডিসি মোঃ মাসুদ রানা, যাত্রাবাড়ী থানা ওসি মোঃ রাজু, ডেমরা থানা ওসি তাইফুর রহমান মির্জা, কদমতলী থানা ওসি মোঃ আশরাফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী জোন সহকারী পরিচালক শাহজাহান খান, ডেমরা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এস এম শাহরিয়ার, আমার বাংলাদেশ পার্টির সমন্বয়ক লুতফর রহমান,  বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য এড. এ কে আজাদ, মিজানুর রহমান মালেক, মির্জা হেলাল, রাসেল মাহমুদ, মোঃ তমিজ উদ্দিন সোহরাওয়ার্দি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জুবায়ের আল মাহমুদ, আব্দুর রহমান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

ভূমি অফিস নিয়ে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিল লোহাগাড়া প্

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

7

জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্য

8

টাকাসহ জেলা জামায়াতের আমিরের আটক সাজানো নাটক: জামায়াত

9

ইউনিয়ন ছাত্রলীগের মিছিলকে জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসে বলে প

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

বই মেলায় আসছে ইরানে এক বাংলাদেশির ডাক্তার হয়ে উঠার গল্প নিয়ে

16

চকবাজার পশ্চিম থানার ২৮ নং উত্তর ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহ

17

চাটখিল ফোরাম-ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

18

ব্রিতে অস্থিরতা নিয়ে নাবের উদ্বেগ, যোগ্য নেতৃত্বের দাবি

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20