নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় পদে বৈষম্যবিরোধী নেতা মঞ্জু

এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় পদে বৈষম্যবিরোধী নেতা মঞ্জু


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এম.জে.এইচ. মঞ্জু এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। আজ রবিবার এ পদে সংগঠনের পক্ষ থেকে তাকে দায়িত্বভার অর্পণ করা হয়। 

জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন মঞ্জু। এ সময় তিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। পরবর্তীতে তিনি রাজনৈতিক অঙ্গনে নতুন পথচলার অংশ হিসেবে দল পরিবর্তন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যুক্ত হন।

তিনি জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার্থীদের সংগঠিত করা, দাবি আদায় এবং সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দীর্ঘ সময় ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার পর তিনি সেই অধ্যায়ের সমাপ্তি টেনে এখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্বে যুক্ত হয়েছেন।

জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং আন্দোলন-সংগ্রামে রাজপথে ভূমিকা পালন করেন।
এনসিপিতে যুক্ত হওয়া প্রসঙ্গে এম.জে.এইচ. মঞ্জু বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। তরুণদের অংশগ্রহণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে আমরা কাজ করে যাচ্ছি। ৫২’র ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২৪’র আন্দোলনের সকল শহীদের আত্মত্যাগকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ কার্যালয়ে তালা, চাঁদাবাজি ও হুমকি

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

ঈদের ইত্যাদিতে চমক নিয়ে আসছেন হাবিব

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

6

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জা

7

পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

8

ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

নিয়ম ভেঙে পদোন্নতি, এবার ইইডির শীর্ষ পদ দখলে মরিয়া বঙ্গবন্ধু

11

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

চাটখিল ফোরাম-ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনু

20