নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Mar 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাটখিলে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

চাটখিলে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আসাদুল্লাহ গালিব, চাটখিল, নোয়াখালী: 

নোয়াখালীর চাটখিলে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী ১২ হাফেজের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা’র উদ্যোগে মঙ্গলবার দুপুরে চাটখিল অডিটোরিয়ামে আয়েজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বিকেলে পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা’র সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক রিয়াজের পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, ফখর উদ্দিন ফিরোজ, তারেক আজিজ শিপন, পৌর যুবদলের সদস্য সচিব সুমন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টু, পৌর ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম ভুঁইয়া রিগ্যান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু গাজী, চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাওন প্রমুখ। বক্তরা বলেন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং কুরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও হাফেজদের মূল্যায়নের ফলে তাদের নিজেদের উৎসাহের সৃষ্টি হয়। 

এসময় স্থানীয় ওলামা-মাশায়েখ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন সহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলে আয়োজতি ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন কার্যক্রম সহজ করার দাবি অভিবাসী

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

5

নিয়ম ভেঙে পদোন্নতি, এবার ইইডির শীর্ষ পদ দখলে মরিয়া বঙ্গবন্ধু

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

নমুনা পোস্ট

8

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

9

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

ইউনিয়ন ছাত্রলীগের মিছিলকে জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসে বলে প

12

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

13

ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

14

চাটখিল ফোরাম-ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ কার্যালয়ে তালা, চাঁদাবাজি ও হুমকি

17

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনু

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

20