নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইঞ্জিনিয়ারিং ইলেকশনে যারা বিজয়ী হয় তারা কখনো জনগণের প্রতিনিধি হতে পারে না - ড. আব্দুল মান্নান

ইঞ্জিনিয়ারিং ইলেকশনে যারা বিজয়ী হয় তারা কখনো জনগণের প্রতিনিধি হতে পারে না - ড. আব্দুল মান্নান
ইমেজ ক্যাপশনঃ পুরান ঢাকায় সহস্রাধিক পরিবারের মাঝে ড. আব্দুল মান্নানের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকা গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে স্থানীয় সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। ইফতার সামগ্রী বিতরণ পূর্বক এক আলোচনা সভা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থান এর শহীদ জুনায়েদ এর পিতা জনাব শেখ জামাল হাসান, ঢাকা মহানগরীর মজলিসে শুরা সদস্য যথাক্রমে মাস্টার রুহুল আমিন, মীর বাহার আমিন, নেছার উদ্দিনসহ বিভিন্ন থানা আমীর-সেক্রেটারি ও স্থানীয় গণমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় ড. আব্দুল মান্নান বলেন, ‘‘আমি কথা দিয়েছিলাম, নির্বাচিত হলেও মানুষের পাশে থাকবো না হলেও মানুষের পাশে থাকবো”। জনগণ আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে জনগণের খাদেম হিসেবে মনোনীত করলেও জনগণের ভোট কারচুপি করে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়েছে। তিনি বলেন, ভোট চুরি করে কিংবা প্রশাসনের চক্রান্তে ইঞ্জিনিয়ারিং ইলেকশনে যারা বিজয়ী হয় তারা কখনো জনগণের প্রতিনিধি হতে পারে না, হয় না। তারা ক্ষমতার জন্য ভোট চুরি করে, ফলাফল কারচুপি করে। তারা জনগণকে ভয় পায় বলেই প্রশাসনের ঘাড়ে চড়ে ক্ষমতার মসনদে বসে। জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না, জামায়াতে ইসলামী জনগণের ক্ষমতায়ণের জন্য রাজনীতি করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কেবলমাত্র একটি রাজনৈতিক দল নয় রবং জামায়াতে ইসলামী গণমানুষের কল্যাণে একটি মানবিক সংগঠন। জামায়াতে ইসলামী ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তারমধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। সমাজ সেবার অংশ হিসেবে জামায়াতে ইসলামী ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামী সামাজিক কার্যক্রম পরিচালনা করে। কারণ জামায়াতে ইসলামী বিশ্বাস করে মানুষ হিসেবে সমাজে আমরা সকলেই সমান। তাই মানুষের সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অব্যাহতভাবে কার্যক্রম পরিচালনা করবে। (প্রেস বিজ্ঞপ্তি)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

ঢাকা-৭ আসনে জামায়াতের মহিলা বিভাগের বিশাল মিছিল

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

7

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

13

নমুনা পোস্ট

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

17

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

18

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20