নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংবিধান মানলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ - এডভোকেট ড. হেলাল উদ্দিন

সংবিধান মানলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ - এডভোকেট ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : 

সংবিধান মানলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, বিএনপির মহাসচিব সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের সময় হয়নি দাবি করেছেন। তিনি বিএনপির মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, আপনি কোনো সংবিধানের ক্ষমতাবলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন?- আপনি যেই সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধান মানলে ২০২৯ সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী। শেখ হাসিনার তৈরি সংবিধান জনগণ মানে না বলেই চব্বিশের বিপ্লব হয়েছে। বিপ্লব সংবিধান মেনে হয় না। হাসিনা ফ্যাসিবাদ কায়েম করার লক্ষ্যে নিজের মতো করে সংবিধান তৈরি করেছিল। যারা হাসিনার সংবিধান রক্ষা করতে চায় তারা মলূত এদেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আদালত ও জনগণকে মুখোমুখি না করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের রায় মেনে নিয়ে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে। 

বুধবার (০৪ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে নির্বাচন পরবর্তী এজেন্ট ও দায়িত্বশীলদের নিয়ে আয়েজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, নির্বাচনে সূক্ষ্ম কারচুপির পরও জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ফলাফল মেনে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’’। কারণ জামায়াতে ইসলামী সংঘাত-সহিংসতা চায় না। জামায়াতে ইসলামী দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। জামায়াতে ইসলামীর লক্ষ্য হচ্ছে সরকার দল ও বিরোধীদল সমন্বিতভাবে একেঅপরকে সহযোগিতার মাধ্যমে এক নতুন ব্যবস্থার রাজনীতি গড়ে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু নির্বাচন পরবর্তী সরকার দলীয় নেতাকর্মীরা সারাদেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালাচ্ছে। জামায়াতের নেতাকর্মীদের এমনকি ভোটারদেরও বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ চালিয়ে আসছে। এতো সহিংসতার পরও জামায়াতে ইসলামী পাল্টা জবাব না দিয়ে সংযত থেকে সরকারকে বারবার সহিংসতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়ে আসছে। সরকার নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে পারে। তাই সরকারকে এখনোই কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।   

শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান। এছাড়াও অনুষ্ঠানে শাহবাগ পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ, শাহবাগ পূর্ব থানা আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন কার্যক্রম সহজ করার দাবি অভিবাসী

1

বই মেলায় আসছে ইরানে এক বাংলাদেশির ডাক্তার হয়ে উঠার গল্প নিয়ে

2

ফাতেমা রা: মাদ্রাসায় সিআইপি গোলাম মর্তুজা ও মাদ্রাসা শিক্ষা

3

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

4

ভূমি অফিস নিয়ে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিল লোহাগাড়া প্

5

নমুনা পোস্ট

6

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

7

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

10

৫ বছরে ইউরোপে ১০ লক্ষ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টারপ্ল্যান ঘ

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

14

নারী নির্যতন বন্ধে বিচার ব্যাবস্থাকে ঢেলে সাজানো দরকার: নূরু

15

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

20