নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন

চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন

চকবাজারের মনসুর খান প্লাজায় সংগঠিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসু ভিপি সাদিক কায়েম। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এবং আহত ৪ ফায়ার ফাইটারের খোঁজখবর নেন। 

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা হাজী হাফেজ এনায়েত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও চকবাজার- বংশাল জোনের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যক্ষ এস এম আহসান উল্লাহ, চকবাজার দক্ষিণ থানার আমীর আনিছুর রহমান, চকবাজার পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম সিকদারসহ চকবাজার থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে আল্লাহর সাহায্য কামনা করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা ও রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে মানুষ সর্বস্ব হারাচ্ছে।  তিনি বলেন, এসব অগ্নিকাণ্ডের জন্য সবচেয়ে বেশি দায়ি হচ্ছে সিটি কর্পোরেশন। কারণ সিটি কর্পোরেশন বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ হচ্ছে কি-না সেটি যথাযথভাবে তদারকি করছে না। অন্যদিকে অগ্নিকাণ্ড সংগঠিত হলে দ্রুত নিয়ন্ত্রণ ও নির্বাপণের জন্য ফায়ার সার্ভিস স্টেশন গুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম নেই এবং ফায়ার ফাইটারদের উন্নত প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। ফলে অগ্নিকাণ্ডে ক্ষতির হার অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নত যন্ত্রপাতি না থাকায় এবং প্রশিক্ষণ ও জনবলের অভাবে ফায়ার ফাইটারদের জীবন ঝুঁকিতে পড়ছে। অনেকে অগ্নি নিয়ন্ত্রণ করতে গিয়ে জীবন দিতে হয়েছে, আবার অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। 

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নত যন্ত্রপাতি ও প্রশিক্ষণের অভাবে প্রায় অগ্নি নিয়ন্ত্রণে গিয়ে ফায়ার ফাইটারদের আহত ও নিহত হতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নত যন্ত্রপাতি ও প্রশিক্ষিত ফায়ার ফাইটার গড়ে তুলতে তিনি সরকারের কাছে আহ্বান জানান। এসময় তিনি উপস্থিত নগরবাসীর উদ্দেশ্যে বলেন, আগামীতে যদি নগরবাসী আমাদেরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব দেয় তবে ঢাকা সিটিকে পরিকল্পিত নগরায়ন হিসেবে গড়ে তুলে অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে নগরবাসীর  নিরাপত্তা নিশ্চিত করা হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

যারা জামায়াতে ইসলামীর কবর রচনা করতে চেয়েছে তাদেরকে পালিয়ে যে

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

টাকাসহ জেলা জামায়াতের আমিরের আটক সাজানো নাটক: জামায়াত

5

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

6

‘পাহাড়ের চূড়ায় মানবিকতার আলো’

7

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন কার্যক্রম সহজ করার দাবি অভিবাসী

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

নিয়ম ভেঙে পদোন্নতি, এবার ইইডির শীর্ষ পদ দখলে মরিয়া বঙ্গবন্ধু

16

পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

17

ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

18

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20